Posts

ছাত্র জমিয়ত কর্মীদের সর্বোচ্চ আদর্শের অধিকারী হতে হবে আল্লামা উবায়দুল্লাহ ফারুক ।

Image
ছাত্র জমিয়ত কর্মীদের সর্বোচ্চ আদর্শের অধিকারী হতে হবে। -----আল্লামা উবায়দুল্লাহ ফারুক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আল্লামা উবায়দুল্লাহ ফারুক দা.বা. বলেছেন- "ছাত্র জমিয়ত বাংলাদেশ একটা আদর্শবাহী সংগঠন। এজন্য ছাত্র জমিয়তের প্রত্যেক কর্মীকে সর্বোচ্চ আদর্শের অধিকারী হতে হবে। আমল-আখলাকে অন্যদের অনুস্মরণীয় হতে হবে। পড়ালেখার প্রতি মনোযোগী হতে হবে। পাশাপাশি ছাত্র জমিয়তের কাজ করতে হবে। ইসলামী সিয়াসতের চর্চা করতে হবে। জমিয়ত নেতৃবৃন্দের উদ্দেশ্যে আল্লামা উবায়দুল্লাহ ফারুক বলেন- আমাদেরকে ভোটব্যাংক এর মালিক হতে হবে। তাহলে সবাই আমাদেরকে হিসেব করে চলবে। আমরা এ দেশে হরফে ইল্লতের মত থাকবো না বরং মালিকের মত থাকবো।" ছাত্র জমিয়ত বাংলাদেশ বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত "উকাবে রাসূল ﷺ সম্মেলন ও নাশিদ সন্ধ্যা'য়" প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন আল্লামা উবায়দুল্লাহ ফারুক হাফিযাহুল্লাহ। গত ২৭-১০-২০২২ইং, বৃহস্পতিবার, বড়লেখা পৌর শহরে অবস্থিত 'আব্দুর রহমান কনভেনশন হলে' ছাত্র জমিয়ত বাংলাদেশ বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত "উকাবে ...

নারায়ে তাকবীর - আল্লাহু আকবার" স্লোগানটি মূলত মুসলমানদের ঈমানী চেতনার জাগান দিতেই ধ্বনিত হয়ে থাকে

Image
আইয়ামে তাশরিক, ঈদের দিন তাকবীর ধ্বনি দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। মুসলমানদের সমাবেশেও তাকবীর ধ্বনি দেয়া হয়। জেহাদের ময়দানে মনোবল বৃদ্ধি এবং আল্লাহর বড়ত্বের ঘোষণায় তাকবীর ধ্বনি দেয়া হয়। প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাযে 'আল্লাহু আকবার' ধ্বনি বাধ্যতামূলক। নামাযের আহ্বান আযানও শুরু হয় 'আল্লাহু আকবারের' মাধ্যমে। 'আল্লাহু আকবার' ধ্বনি কর্ণকুহরে প্রবেশ করতেই মুমিনের শরীর শিহরিত হয়ে উঠে। ঈমানী জযবায় উদ্বেলিত হয় মুসলিমের দেহ-মন। জিন্দা হয় মুরদা দিল। জেহাদী জযবা, শাহাদাতের তামান্না বৃদ্ধি পায়। এক আল্লাহয় বিশ্বাসীদের বিশ্বাসকে সুদৃঢ় করে।  হযরত ওমর রাযি.-এর ইসলাম গ্রহণের পর 'আল্লাহু আকবার' স্লোগানের মাধ্যমে মক্কার মুশরিকি সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে দেয়া হয়। হিজরত পরবর্তীতে মদীনার মুসলিমরা 'আল্লাহু আকবার' ধ্বনির মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বরণ করে নেন। তাকবীর ধ্বনি কোনো ভূখণ্ড, কোনো অঞ্চল, কোনো সীমানা বা মানচিত্রের সাথে সীমাবদ্ধ নয়। অঞ্চলভিত্তিক কোনো জাতি-গোষ্ঠির জন্য নির্দিষ্ট নয়। কোনো সময়কালের জন্য নয়। এটা বিশ্বজনীন...

আগামী জাতীয় সংসদ ও স্থানীয় নির্বাচন গুলোতে দলীয় প্রার্থীদের বিজয়ী করতে যুব জমিয়তকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে

Image
যুব জমিয়ত বাংলাদেশের সদস্য সম্মেলন ও জাতীয় কাউন্সিলে উপস্থিত কাউন্সিলরগণ ও সাংবাদিকবৃন্দকে মোবারকবাদ জানিয়ে মূল দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেছেন: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ভারতীয় উপমহাদেশের সর্বপ্রাচীন ও ঐতিহ্যবাহী একটি রাজনৈতিক দল। এ দলটি ইসলামী তাহযীব-তামাদ্দুন ধারণ করে নৈতিকতার শিক্ষা ও রাজনৈতিক চর্চার একটি শক্তিশালী প্লাটফর্ম হিসেবে সুপরিচিত। একই সাথে দেশের শীর্ষস্থানীয় উলামা-মাশায়েখ দ্বারা পরিচালিত ও ধর্মপ্রাণ মানুষ সমর্থিত এ দল নিজস্ব স্বকীয়তা বজায় রেখে সকল অন্যায়ের প্রতিবাদকারী একটি রাজনৈতিক দল। প্রতিষ্ঠালগ্ন থেকে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ দেশের সাধারণ মানুষের সার্বিক কল্যাণে কাজ করে যাচ্ছে। একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল হিসেবে জমিয়ত অতীতের প্রতিটি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং জনগণের সমর্থন পেয়েছে। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বর্তমানে কোন রাজনৈতিক জোটের অন্তর্ভুক্ত নয়, বরং দেশের জনসাধারণের কল্যাণে স্বতন্ত্র ভাবে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। অতীতেও জমিয়তের নেতৃবৃন্দ জনগণের সমর্থনে বিজয়ী হয়ে জাতীয় সংসদে জনগণের পক্ষে এবং এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পা...

বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়তের সাথে বড়লেখা উপজেলা ছাত্র জমিয়তের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

Image
হাঃ হুসাইন আহমদ, গতকাল ১১ অক্টোবর রোজঃ মঙ্গলবার বাদ মাগরিব বিয়ানীবাজার জমিয়ত কার্যালয়ে বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি হাফিয আব্দুল্লাহ সভাপতিত্বে সাধারণ সম্পাদক জাহিদ আহমদের সঞ্চালনায় আগামি ২৭ শে অক্টোবর বড়লেখা উপজেলা ছাত্র জমিয়তের উকাবে রাসুল (সাঃ) সম্মেলন ও নাশিদ সন্ধ্যা সফলের লক্ষ্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন। বিয়ানীবাজার পৌরঃ যুব জমিয়তের সহ সভাপতি যুবনেতা ফয়সল আহমদ সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বিয়ানীবাজার পৌরঃ ছাত্র জমিয়তের সভাপতি মুফতি শরিফুল হাসান সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সদস্য আব্দুল আলীম আবুল হাসনাত, বড়লেখা উপজেলা ছাত্র জমিয়তের সহ সভাপতি ওলিউর রহমান শামীম হাফিয আব্দুল হক সাংগঠনিক সম্পাদক হাফিয ফাহিম আহমদ স্কুল কলেজ বিষয়ক সম্পাদক মারজান আহমদ বড়লেখা পৌরঃ ছাত্র জমিয়তের সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন প্রমূখ।

কুড়িগ্রাম জেলা জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন,

Image
কুড়িগ্রাম জেলা জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন,  মাওলানা ফরীদ উদ্দীন আজাদ সভাপতি, মাওলানা আব্দুর রহীম সাধারণ সম্পাদক আজ ১১অক্টোবর মঙ্গলবার বেলা ৩টায় শহরের আলমাস কমিউনিটি সেন্টারে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কুড়িগ্রাম জেলার সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন মাওলানা ফরীদ উদ্দীন আজাদ। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় জমিয়তের সিনিয়র সহ-সভাপতি বিদগ্ধ আলেমে দ্বীন আল্লামা উবায়দুল্লাহ ফারুক । প্রধান বক্তা ছিলেন জমিয়তের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।   কাউন্সিলে মাওলানা ফরীদ উদ্দীন আজাদকে সভাপতি, মাওলানা আব্দুর রহীমকে সাধারণ সম্পাদক ও মাওলানা ইসমাইলকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট কুড়িগ্রাম জেলা জমিয়তের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়।  মাওলানা মাসউদুর রহমান ও মাওলানা খালেদ সাইফুল্লাহর যৌথ পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন জেলার প্রবীণ আলেম মুফতী শামসুদ্দীন,মুফতী জামাল উদ্দীন,মুফতী উসমান গণী ও মাওলানা শহীদুল ইসলাম প্রমূখ।

উক্বাবে সাঃ সম্মেলনের দাওয়াত গ্রহন করেছেন বড়লেখা উপজেলা জমিয়তের প্রতিষ্ঠাকালিন সাধারণ সম্পাদক মাওলানা মঈনুদ্দীন সাহেব।

Image
ডাঃ ফাহিম আহমদঃ ২৭ শে অক্টোবর বড়লেখা উপজেলা ছাত্র জমিয়তের উকাবে রাসুল (সাঃ) সম্মেলন ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠানের বিশেষ অথিতির দাওয়াত গ্রহন করেছেন বড়লেখা উপজেলা জমিয়তের প্রতিষ্ঠাকালিন সাধারণ সম্পাদক মাওলানা মঈনুদ্দীন সাহেব। "উপস্থিত ছিলেন" বড়লেখা উপজেলা ছাত্র জমিয়তের সহ সভাপতি মাওলানা ওলিউর রহমান শামীম জয়েন্ট সেক্রেটারী সাব্বির আহমদ সাংগঠনিক সম্পাদক হাফিয ফাহিম আহমদ স্কুল কলেজ বিষয়ক সম্পাদক মারজান আহমদ সদস্য মুহিউদ্দীন কিবরিয়া আল মাহমুদ সালমান আহমদ সুফিয়ান আহমদ।

খতমে নবুওয়ত আন্দোলন পরিষদ বাংলাদেশে-এর আহবায়ক কমিটি গঠন

Image
খতমে নবুওয়ত আন্দোলন পরিষদ বাংলাদেশে-এর আহবায়ক কমিটি গঠন   মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া আহবায়ক, মাওলানা লোকমান মাযহারীকে সদস্য সচিব ও মুফতী হামেদ জাহেরীকে যুগ্ম আহবায়ক করে খতমে নবুওয়ত আন্দোলন পরিষদ বাংলাদেশ-এর আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।